এবার ধেয়ে আসছে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক!

২৪ মে ২০২০, ০৪:৪৩ PM

© এনডিটিভি

করোনাভাইরাসের কারণে এমনিতেই টালমাটাল সারা বিশ্ব। এর প্রভাব থেকে রক্ষায় পায়নি ভারতও। এবার সেখানে আরেকটি নতুন ভয়াবহ দুর্যোগ দেখা দিতে যাচ্ছে। দেশটিতে ধেয়ে আসছে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক! এ নিয়ে সতর্ক প্রশাসনও।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার প্রশাসন সেখানকার দমকল বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। তাদেরকে পতঙ্গ মারার রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জানা গেছে, এই পোকা শস্য ও সবজি ধ্বংস করে দিতে পারে। জেলাশাসক অন্দ্র ভামসি এ নিয়ে সম্প্রতি একটি বৈঠকও করেছেন। তিনি জানান, গ্রামের মানুষকে পঙ্গপালের গতিবিধি নিয়ে কন্ট্রোল রুমে খবর দিতে বলা হয়েছে। যেখানে সবুজ ঘাস ও ফসলের আধিক্য, পঙ্গপাল সেদিকেই যায়। তাই তাদের গতিবিধি বিস্তারিত জানলেই তা জানিয়ে দিতে হবে।’

স্থানীয় কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানান, পঙ্গপালের ঝাঁক এগিয়ে আসলেও এগুলো আকারে ছোট। খবর পেয়েছি, দেশে আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে। যদিও তা মোকাবিলায় রাজস্থানের কোটা থেকে একদল সাহায্যকারী আসছে। পঙ্গপালের ঝাঁক ঝাঁসির বাঙ্গরা মগরপুরে অবস্থান করছে বলে তিনি জানান।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬