জার্মানিতে নামাজের জন্য গির্জা খুলে দিল খ্রিস্টানরা

২৩ মে ২০২০, ০৬:০৭ PM

© সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রেখেই আদায় করতে হবে নামাজ। কিন্তু মসজিদে সব মুসল্লিদের জন্য নেই পর্যাপ্ত জায়গা। এমন পরিস্থিতিতে জার্মানিতে মুসলমানদের জন্য খুলে দেয়া হয়েছে খ্রিস্টানদের গির্জা।

জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ধর্মীয় কর্মকাণ্ডের অনুমতি দিলেও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয় জার্মানিতে। কিন্তু বিউকলন জেলার দার আসসালাম মসজিদে সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়ে সব মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছিল না সেখানে। এমন পরিস্থিতিতে এগিয়ে আসে তাদের পার্শ্ববর্তী একটি গির্জার কর্তৃপক্ষ।

গির্জায় নামাজ আদায়ের বিষয়ে একজন মুসল্লি সামির হামদুন বলেন, এখানে নামাজ আদায় করতে অদ্ভুত লাগছিল, ভেতরে বাজনা আছে, ছবি আছে। ইসলামের প্রার্থনাস্থলে তো এসব থাকার কথা নয়। কিন্তু এসব অগ্রাহ্য করতে হবে, ভাবতে হবে আমরা ঈশ্বরেরই একটা আলয়ে বসে আছি।

মসজিদের ইমাম বলেন, এটি দারুণ এক নিদর্শন। মহামারির মধ্যেও এই রমজান মাসে এটি বড় স্বস্তি দিয়েছে। মহামারি আমাদের একটি সমাজের মধ্যে নিয়ে এসেছে। সংকট মানুষ মানুষকে ঐক্যবদ্ধ করে।

এদিকে ইউরোপে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। দেশটিতে এর মধ্যে এক লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ২২৮ জন।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬