ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে নেপালের পক্ষ নিলেন মণীষা

২৩ মে ২০২০, ০৫:১৫ PM

© ফাইল ফটো

ভারতের দাবি করা ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা।

নেপালি বংশোদ্ভূত এই অভিনেত্রী নিজের টুইটারে একটি বার্তা দেন। সেখানে নেপালের নতুন মানচিত্রকে স্বাগত জানান তিনি। চীনের ইশারাতেই নেপালের ওই কাজ, এমন ইঙ্গিতও পাওয়া যায় ওই ঘটনায়। পাশাপাশি মণীষার টুইটে চীনের অঙুলি বিষয়টি আরও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর ওই টুইটের পর থেকে জোর সমালোচনা শুরু হয়েছে।

এদিকে মণীষার এমন টুইটে চটেছেন ভারতীয়রা। তারা এই অভিনেত্রীর বিভিন্ন ছবির উদাহরণ দিয়ে বলেন, তাঁর যদি ‘লজ্জা’ থাকে, তাহলে তিনি যেন রাজনীতির কারবারি না করে। শুধু তাই নয়, চীনের সঙ্গে যে তাঁর গোপন বন্ধুত্ব রয়েছে, তা এবার শেষ হয়ে যাবে বলেও কটাক্ষ করা হয় বলিউডের এই অভনেত্রীকে।

ট্যাগ: ভারত
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬