ব্যাংকনোটও ১৪ দিন কোয়ারেন্টিনে রাখবে সৌদি আরব!

২৩ মে ২০২০, ০৮:৪৮ AM

© ফাইল ফটো

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ)। নোট ও কয়েন কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে তার ওপর ভিত্তি করে ১৪ দিন পর্যন্ত তা সিল করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) আরব নিউজের খবরে বলা হয়েছে স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ বলছে, মুদ্রার নোট কিংবা ইলেকট্রনিক পেমেন্ট টুলের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। সে কারণে ব্যাংকনোট ও কয়েন সংগ্রহের পর তা নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন করে রাখার সিদ্ধান্ত হয়েছে।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ এসএএমএ’র বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে নেওয়া হবে। এরপর এগুলো সংস্থার নির্ধারিত মান অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা এবং ব্যবহার অযোগ্য নোটগুলো সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে।

পরে বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া নোটগুলো সংস্থার গুদামে মজুদ রাখা হবে এবং ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। ব্যাংকগুলো আরো দীর্ঘমেয়াদে এগুলো মজুদ রাখতে পারবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। ভাইরাসটির বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের উদযাপনও সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রমজান মাস জুড়ে দেশটিতে জারি করা হয় কঠোর লকডাউন।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬