স্বামীকে নিয়ে মোদির বৈঠকে ঢুকতে না পেরে চটলেন নায়িকা নুসরাত

২২ মে ২০২০, ০৯:০৩ PM

© সংগৃহীত

স্বামীকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। তবে প্রাশাসনের লোকজন তাদেরকে ঢুকতে বাধা দিলে তর্কে জড়ালেন তিনি।

এবিপির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার (২২ মে) হেলিকপ্টারে প্রায় একঘণ্টা আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে তার সফর সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখেন তারা। ‘আম্পান’ বিধ্বস্ত এলাকা করতে গিয়ে বসিরহাট কলেজের কাছে মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। সেখানেই নামেন তারা।

এরপর বসিরহাট কলেজে বৈঠকে বসেন। তখন স্বামী নিখিলকে নিয়ে ওই কলেজে ঢোকার মুখে নুসরাতকে বাধা দেয়া হয়। তবে নিজেকে সংসদ সদস্য পরিচয় দিয়ে যাওয়ার অনুমতি পান। তার সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন স্বামী নিখিলও।

তবে নুসরাতের স্বামীসহ আরও দুই ব্যক্তিকে ঢুকতে দেয়া হয়নি। নুসরাতকে এসময় এসপিজির পক্ষ থেকে জানানো হয়, ভিতরে রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে না। সেখানে প্রশাসনিক বৈঠক হচ্ছে। তাই সংসদ সদস্য অন্য কাউকে নিয়ে যেতে পারবেন না।

নুসরাত একথা শুনে চটে যান। একপর্যায়ে তাদের বাকবিতণ্ডা শুরু করেন। তবে শেষে নিখিল অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসেন।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬