এবার নিউইয়র্কে খালিদের সঙ্গে সেলফি তুলে নোবেলের মিথ্যাচার!

২২ মে ২০২০, ০৮:১৩ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চাইম ব্যান্ডের জনপ্রিয় গায়ক খালিদের সঙ্গে গত বছরের নভেম্বরে একটি সেলফি তুলেছিলেন ভারতের সারেগামায় জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ওই ছবি নিয়ে তিনি স্ট্যান্ডবাজি ও মিথ্যাচার করছেন বলে অভিযোগ উঠেছে।

সেলফি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে তিনি লিখেছেন ‘নিউইয়র্কে শো দেখতে এসেছিলেন প্রিয় খালিদ ভাই’। তবে নোবেলের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন খালিদের স্ত্রী শামীমা জামান।

নোবেলের ফেসবুক পোস্টের এমন মিথ্যাচারের প্রতিবাদ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বোস্টন-এর শো এর পেমেন্ট নিতে ওখানে যেতে হয়েছিল বাছা, তুমি এগিয়ে এসে ছবি তুলে এসব মিছে কথা লিখেছো কেন হে?’

আরো লেখেন, ‘তোমার মতো বেয়াদব এর গান শুনতে গেলে আমি তাকে বাসায় ঢুকতে দেব না। নিজেকে কী ভাবো? গত দশ বছরে নতুন অন্তত ১৮টি গানে কণ্ঠ দিয়েছে। প্রিন্স মাহমুদ এর ‘ঘুমাও’ এর পরে। ওসব তোমার জানা লাগবে না, তুমি তেনা পেচিয়ে ঘুমাও বাবু।’

কয়েকদিন আগে নিজের দুটি গানের কথা পোস্ট করেন নোবেল। নিজের ফেসবুকে দেশের লিজেন্ড শিল্পীদের অপমান করে একটি স্ট্যাটাসও দেন। সেখানে শিল্পীদের অপমান করে বলেছিলেন, গত দশ বছর দেশে কোনো মৌলিক গানই তৈরি হয়নি। তাদের শেখাতেও চান কি করে মৌলিক গান গাইতে হয়।

নোবেলের কথা যে স্ববিরোধী এর প্রমাণও মেলে শামীমা জামানের পোস্টে। যে নোবেল বিগত ১০ বছরে এদেশের সঙ্গীতভূবনকে অস্বীকার করছেন সেই ১০ বছরে খালিদের জনপ্রিয় গান ‘ঘুমাও তুমি’ প্রকাশ পায়। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬