ঘূর্ণিঝড় আম্পানের পর আসছে আরেকটি বড় দুর্যোগ ‘নিসর্গ’

২২ মে ২০২০, ০৬:০২ PM
স্যাটেলাইট থেকে ‍ঘূর্ণিঝড় আম্পানের দৃশ্য

স্যাটেলাইট থেকে ‍ঘূর্ণিঝড় আম্পানের দৃশ্য © বিবিসি

করোনাভাইরাসের মহামারির কারণে টালমাটাল গোটা বিশ্ব। এর মধ্যে তাণ্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। বঙ্গোপসাগরে এই উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড় ছিল আম্পান। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ তথ্য জানিয়েছিল।

আম্পানের পর এবার আরেক মহাপ্রলয়ের সামনে বিশ্ব। তার নাম নিসর্গ। জি নিউজ এ খবর দিয়েছে। নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। ২০১৮ সালে ঘূর্ণিঝড় নামকরণের তালিকায় নতুন পাঁচটি দেশ যুক্ত করা হয়। সেগুলো হলো ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব ও ইয়েমেন।

এর আগে থেকে রয়েছে ভারত, বাংলাদেশ,  মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান এবং থাইল্যান্ড। এই ১৩টি দেশ ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে। আম্পানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম হবে নিসর্গ (বাংলাদেশ প্রস্তাবিত), গতি (ভারত), নিভার (ইরান), বুরেভি (মালদ্বীপ), তৌকতাই (মায়ানমার), ইয়াস (ওমান)।

এর আগে ঘূর্ণিঝড় ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তিশালী ছিল। আম্পান নামটি দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ আকাশ।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬