৯৮ যাত্রী নিয়ে পাকিস্তানে বিমান বিধ্বস্ত

২২ মে ২০২০, ০৫:০৯ PM

© দ্য ডন

পাকিস্তানে ৯০ জন যাত্রী ও আট জন ক্রু নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মডেল কলোনিতে এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বলে জানিয়েছে দ্য ডন অনলাইন। পিআইএ-এর একজন মুখপাত্র আবদুল্লাহ হাফিজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পিকে ৮৩০৩ ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী ও আট জন ক্রু ছিলেন।

সেটি লাহোর থেকে করাচিতে এসেছিল। এছাড়া যাত্রীদের মধ্যে একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠান প্রধান আনসার নকভি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আব্দুল্লাহ হাফিজ বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনই বলা সম্ভব নয়। বিমানের ক্রুরা জরুরি অবতরণের বিষয়ে প্রশিক্ষিত ছিলেন। এ ব্যাপারে সঠিক তথ্য প্রদান করা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬