শিশুসন্তানকে আটতলার ব্যালকনিতে ঝুলিয়ে আমোদে ব্যস্ত বাবা!

২০ মে ২০২০, ০৯:১৩ PM

© এনডিটিভি

শিশুসন্তানকে আটতলার ব্যালকনি থেকে ঝুলিয়ে রেখেছেন বাবা। আর পড়শিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ভিডিও। রেডিট.কম পোর্টালের সৌজন্যে সেই ভিডিও এখন গোটা বিশ্বে ভাইরাল।

পোস্টের কয়েকঘণ্টার মধ্যে ৭০ হাজার লাইক এবং অজস্র তিরস্কারমূলক কমেন্টে ছেয়ে গিয়েছে সেই ভিডিও। পুয়ের্তো রিকোর সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাবা কেবল তাঁর শিশু সন্তানকে মাটি থেকে ৮০০ ফুট ওপর ঝুলিয়ে রেখেছে।

মাঝে মাঝে ওই অবস্থায় সেই শিশুকে ক্রমাগত কোমর ধরে ঘুরিয়ে চলেছেন। অভিযুক্ত বাবার এমন অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ দেখে বিরক্ত নেট দুনিয়া। খবর: এনডিটিভি।

জানা গেছে, মেক্সিকান হেরাল্ডের এক সাংবাদিক জোনাথন প্যাডিলা প্রথম সেই ভিডিও করেন। শনিবার টুইটারে সেই ভিডিও পোস্টের সময় তিনি লেখেন, ‘দেখুন বাবার কীর্তি! লকডাউনে নিজের দুগ্ধপোষ্য মেয়েকে কীভাবে ব্যালকনি থেকে ঝুলিয়ে ঘোরাচ্ছেন।’

সেই ভিডিওতে আরও মারাত্মক যেটা দেখা গেছে, কোনও রকম সুরক্ষা ছাড়াই ঝুলছিল সেই শিশু। রেডিট.কম তিরস্কার করে লিখেছে, ‘আপনি পার্কে যেতে পারছেন না মানে নিজের সন্তানের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬