লিবিয়ায় আশ্রয় শিবিরে বোমা হামলা, বাংলাদেশি শিশুসহ নিহত ৭, আহত ১৭

১৮ মে ২০২০, ১১:৪৫ AM

© সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাস্তুচ্যুতদের এক আশ্রয়শিবিরে বোমা হামলায় বাংলাদেশি ৫ বছর বয়সী একটি শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছেন। লিবিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে তুরস্কের অনলাইন ডেইলি সাবাহ।

এতে বলা হয়, হামলায় আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। এর মধ্যে রয়েছে নিহত ওই বাংলাদেশি শিশুটির পিতা (৫২) রয়েছেন। শনিবার দিনশেষে ত্রিপোলির ফারনাজ এলাকায় আশ্রয়হীনদের ওই শিবিরে এই হামলা হয় বলে জানিয়েছেন রাজধানীর ফিল্ড মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের এক মুখপাত্র।

এই লড়াইয়ের সর্বশেষ বোমা হামলায় বাংলাদেশি ওই শিশুটি নিহত হয়েছে। খবরে বলা হয়, হামলার পর ওই আশ্রয়শিবিরের একাংশে আগুন ধরে যায়। তবে এই হামলার জন্য কোন পক্ষ দায়ী বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয় নি। তবে পরে রোববার জিএনএন বাহিনী হামলার জন্য হাফতার বাহিনীকে দায়ী করেছে। জবাবে তাৎক্ষণিকভাবে হাফতার বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

লিবিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক অফিস এ হামলার নিন্দা জানিয়েছে। ত্রিপোলির আইন জারা এলাকায় এর আগের হামলায় বাস্তুচ্যুত মানুষগুলোকে রাখা হয়েছিল এখানে। তাদের ওপর হামলাকে রিপালসিভ শেলিং বলে আখ্যায়িত করেছে জাতিসংঘের এই সংস্থা।

 

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬