নির্বাচিত হলে ট্রাম্পকে ক্ষমা করবেন না জো বাইডেন

১৮ মে ২০২০, ১১:৪৪ AM

© ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তাকে তিনি ক্ষমা করবেন না।

এমএসএনবিসি চ্যানেলের এক ভার্চুয়াল টাউন হলে তিনি এই মন্তব্য করেন।

খবরে বলা হয়, ওই টাউন হলে তাকে এক দর্শক প্রশ্ন করেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ফোর্ড যেমন প্রেসিডেন্ট নিক্সনকে ক্ষমা করেছিলেন, তিনিও কি ট্রাম্পকে সেরকম ক্ষমা করবেন কিনা। জবাবে বাইডেন, একেবারে নিশ্চিতভাবেই আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, আমি ক্ষমা করবো না। করার প্রশ্নই আসে না। দেখুন, অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের আইনজীবী নন। তিনি জনগণের আইনজীবী।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭৪ সালে কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার পর অভিসংশনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। তখন তার ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড হন প্রেসিডেন্ট। ফোর্ড প্রেসিডেন্ট হয়ে নিক্সনকে ক্ষমা করে দেন।

এক টেলিভিশন অনুষ্ঠানে একজন ভোটার বাইডেনকে জিজ্ঞেস করেন, তিনি জেরাল্ড ফোর্ডের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা। যিনি নির্বাচিত হয়ে ওয়াটার গেট কেলেঙ্কারীর হোতা রিচার্ড নিক্সনকে ক্ষমতা করে দিয়েছিলেন।

অবশ্য বাইডেন কোনও সুনির্দিষ্ট অপরাধের কথা বলেননি। কিন্তু জানিয়েছেন, আইনের বাইরে তিনি যাবেন না। সে অনুযায়ীই ডোনাল্ড ট্রাম্প ও তার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় বলেও মত দেন।

বাইডেন বলেন, সবকিছু হাতের বাইরে চলে গেছে। অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের আইনজীবি নন। তিনি জনগনের আইনজীবি। আজ যেখাবে দেখছি, আগে কখনও এই অফিসকে এভাবে দালালি করতে আমরা দেখিনি।

এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের বড় অংশজুড়েই কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে বলির পাঁঠা বানাতে চাইছেন ডা. অ্যান্তোনিয় ফাউচিকে। তিনি ফাউচিকে স্বপদে বহাল রাখার দাবি জানান।

 

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬