ভিক্ষা করে জমানো টাকা করোনা তহবিলে দিলেন বৃদ্ধ

২১ এপ্রিল ২০২০, ০৮:৩১ PM

© সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও গ্রামের ৮০ বছরের বৃদ্ধ মো. নজিমুদ্দিনের বাড়ি । ভিক্ষা করে সংসার চলে তার। ঘর মেরামত করার জন্য ভিক্ষা করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা। ওই টাকা তিনি দান করে দিয়েছেন করোনায় খাদ্যসহায়তার জন্য খোলা করোনা তহবিলে।

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের হাতে টাকাগুলা তুলে দেন নজিমুদ্দিন। ইউএনও বলেন, ‘অনেক মানুষ কর্মহীন রয়েছে। এ জন্য সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়াতে করোনা তহবিল খোলা হয়েছে। একজন ভিক্ষুক ভিক্ষা করে জমানো টাকা এই তহবিলে দিয়েছেন। অসহায় মানুষের প্রতি মহানুভবতার এটি প্রকৃষ্ট উদাহরণ।’

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে কর্মহীন দুস্থ-অসহায় মানুষকে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। রোববার ইউএনও রুবেল মাহমুদের পরামর্শক্রমে অসহায় দরিদ্র মানুষের তালিকা তৈরি করতে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য প্যাসিফিক ক্লাবের সদস্য ও ইউপি সদস্যরা গান্ধীগাঁও গ্রামে যান।

এ সময় নজিমুদ্দিনের বাড়িতে গিয়ে ইউএনওর পক্ষ থেকে খাদ্যসামগ্রী তাকে দেওয়া হবে জানিয়ে জাতীয় পরিচয়পত্র দেখতে চান তাঁরা। তবে নজিমুদ্দিন তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানান। তিনি বলেন, নিজের ঘর মেরামত করতে ভিক্ষা করে ১০ হাজার টাকা জমিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে টাকাগুলো অসহায় মানুষকে খাদ্য দেওয়ার জন্য তিনি দান করবেন।

পরে আজ মঙ্গলবার প্যাসিফিক ক্লাবের সদস্যরা ইউএনওর কাছে নজিমুদ্দিনকে নিয়ে যান। তখন ইউএনওর হাতে ১০ হাজার টাকা তুলে দেন তিনি।

নজিমুদ্দিন বলেন, ‘ভিক্ষা কইরা দুই বছরে টাকাগুলো জমাইছি। ঘরডা ভাইঙ্গা গেছে। অহন ঘর-দরজা দিলাম না। মানুষ কষ্ট করতাছে। তাই আমি টাকাগুলো ইউএনও সাহেবের হাতে দিলাম। এগুলো দিয়া কিছু মানুষ খাইয়া বাঁচুক।’

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬