শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি

০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর-২০২৫  মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জানুয়ারি অথবা ১১ জানুয়ারির পর তাদের বেতন-ভাতা পেতে পারেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে এবার কিছুটা দেরি হতে পারে। তবে মন্ত্রণালয় যদি দ্রুত সময়ের মধ্যে সবকিছু অনুমোদন দিয়ে দেয় তাহলে আগামী ৮ জানুয়ারির মধ্যে তারা বেতন-ভাতা পাবেন। তবে ৮ জানুয়ারির মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে বেতনের প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন। শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন আগামী ১১ জানুয়ারির পর পাবেন বলেই মনে হচ্ছে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।  

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9