নোয়াখালীতে একসঙ্গে চার সন্তান প্রসব

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ AM
নবজাতকদের রাখা হয়েছে হাসপাতালের আইসিইউতে।

নবজাতকদের রাখা হয়েছে হাসপাতালের আইসিইউতে। © টিডিসি ফটো

নোয়াখালীর মাইজদীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন নাছরিন আক্তার বৃষ্টি নামে এক প্রসূতি। এ ঘটনায় প্রসূতির স্বামীর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শনিবার সন্ধ্যায় শহরের গুডহিল কমপ্লেক্স হাসপাতালের দশম তলার অপারেশন কক্ষে স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

তবে নবজাতকরা সময়ের আগে জন্ম নেওয়া ও ওজনে কম হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার।

প্রসূতির ভগ্নিপতি ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতার প্রবাসী মোহন ও তার স্ত্রী নাছরিন আক্তার বৃষ্টির সংসারে একটি পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে। শনিবার দুপুরে বৃষ্টির প্রসব ব্যথা শুরু হলে তাকে দ্রুত জেলা শহরের গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে হাসপাতালের দশম তলার অপারেশন কক্ষে ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা স্বাভাবিক প্রসবের মাধ্যমে চারটি সন্তান প্রসব করান।

ইউছুফ সুমন আরও জানান, প্রথমে বৃষ্টি একটি কন্যা সন্তান প্রসব করেন। এর পরপর আরো তিন ছেলে প্রসব করেন। সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে তাদের সবাইকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার বলেন, “নবজাতকদের স্বাভাবিক ওজন আড়াই কেজি হয়ে থাকে। কিন্তু এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় আড়াই কেজির থেকে অনেক কম হওয়ায় তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছে শিশুগুলো।"

নবজাতকদের ওজন এক কেজি ২৫০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে হওয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাদের সুস্থতার জন্য সবার কাছে পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬