এবার করোনা ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ PM

© সিবিসি কানাডা

চীন থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। চীনের উহান শহরে জিনিবিতান হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

শনিবার বেইজিংয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরমাধ্যমে করোনাভাইরাসে প্রথম কোনো আমেরিকানের মৃত্যু হলো। খবর: সিবিসি কানাডা, নিউইয়র্ক টাইমস।

নিহত ব্যক্তি এজন নারী এবং তার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ ভঙ্গুর ছিলো বলে এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘আমরা তার পরিবারের অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে তার আর কোনো তথ্য জানাতে চাই না।’

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৭২২ জন। আক্রান্ত হয়েছেন আরও ৩৪ হাজারের বেশি মানুষ।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬