আজহারী কি মালয়েশিয়ায়, যাওয়ার নেপথ্যে ‘পারিপার্শ্বিক কারণ’ কী?

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৬ AM

© সংগৃহীত

আগামী মার্চ পর্যন্ত সকল মাহফিল স্থগিতের ঘোষণা দেয়ার পাশাপাশি মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানিয়েছেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। গত ২৯ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। এর পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সেই স্ট্যাটাসে তিনি লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছি। পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারো দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে তার নিজ গ্রাম কুমিল্লায় আজহারির পরিবারের সাথে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, গত ৩০ জানুয়ারির পর থেকে আজহারির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা ধারণা করছেন, আজহারি মালয়েশিয়া চলে গেছেন।

ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তা হিসেবে আজহারির বিপুল জনপ্রিয়তা রয়েছে। কখনো কখনো তিনি মাহফিলে যাবার জন্য হেলিকপ্টারও ব্যবহার করেছেন। তার হঠাৎ করে মালয়েশিয়ায় যাবার কারণ কী - এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি, তবে ফেসবুকে আজহারি নিজে 'পারিপর্শ্বিক কিছু কারণের' কথা উল্লেখ করেন।

কিন্তু সেই কারণগুলো কী তা উল্লেখ করেননি তিনি। শুধু এটুকুই বলেছেন, রিসার্চ বা গবেষণার কাজে তিনি মালয়েশিয়া যাচ্ছেন এবং মার্চ মাস পর্যন্ত তার মাহফিল করা বন্ধ থাকবে।

এছাড়াও ঘনিষ্ঠদের অনেকে বলছেন, আজহারি এরই মধ্যে মালয়েশিয়া চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন। যদিও নিশ্চিতভাবে সেটা জানা সম্ভব হয়নি। তবে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোয় যে ধর্মীয় বক্তারা অংশ নেন - তাদের একটি সমিতি রয়েছে। এই সমিতির কয়েকজন নেতা এবং আজহারির ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বলেছেন, আজহারি মালয়েশিয়া চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন। এর পর তাদের কারো সাথে আজহারির যোগাযোগ হয়নি।

আজহারির সাথে ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সবশেষ দুটি সাক্ষাতের সময় আজহারি তার কাছে মাহফিল করতে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবার কথা বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

কয়েক মাস ধরেই আজহারিকে নিয়ে আলোচনা চলছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বছর জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তারই এক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিককে ধর্মান্তরের এক ঘটনাও ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

গত ২৪ জানুয়ারি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারির মাহফিলে একই পরিবারের মোট ১২ জন সদস্য এক সঙ্গে ইসলামে দীক্ষা নেয়। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

সরকারের ধর্ম প্রতিমন্ত্রী সম্প্রতি আজহারিকে জামাত-সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।

বিবিসি সূত্র

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬