চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৪

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৪ AM

© সংগৃহীত

কক্সবাজার চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেনী থেকে কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়ার বানিয়ারছড়া ঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন—নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের ঝর্ণা বেগম (৩৫)। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, কক্সবাজারমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে আপাতত রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন—শাফায়েত উল্লাহ (৫০), জহিরুল ইসলাম (৩০), মো. ফিরোজ (৫০), জাহাঙ্গীর আলম (৪০), মহসিন উদ্দিন (৬০), সুমাইয়া বেগম (৯), সুমি আকতার (১৮), ছিদ্দিক আহমদ (২১), আব্দুল করিম (৪৮), মো. কাওসার (২০), দেলোয়ার হোসেন (৩২), মো. তানভির (২৬), আমির হোসেন (২৯) ও মো. শাহাদাত (২৬)। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: বাস
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬