প্রেমের টানে বাঙালি যুবকের কাছে চীনা তরুণী

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২ PM
পিন্টু-জিয়াকি নব দম্পতি

পিন্টু-জিয়াকি নব দম্পতি © সংগৃহীত

চীনের মহামারি করোনাভাইরাসে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন দীর্ঘদিনের এক প্রেমের গল্পের পরিণয় ঘটছে। সাত বছর আগে চীন ভ্রমণের সময় এক চীনা তরুণীর প্রেমে পড়েন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক তরুণ। অবশেষে তারা দুজনে বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠান হয়েছে বরের মেদিনীপুরের বাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বিয়ের আসর বসেছিল পিন্টু ও জিয়াকির। বাঙালি রীতিতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়েতে এঞ্জেল পিং সেজেছিলেন লাল শাড়ি, চেলি আর গয়নায়। আর চীন থেকে ভিডিও কনফারেন্সে বিয়েতে অংশ নেন এঞ্জেলের পরিবারের সদস্যরা। বিয়েতে তাদের হাজির থাকার ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে দেশ ছাড়তে পারেননি তারা। এরমধ্যে ভারত ও চীনের মধ্যে বিমান চলাচলও স্থগিত হয়ে গেছে।

কনে এঞ্জেল বলেন, ‘আমার পরিবার খুশি এবং সুস্থ আছে। তবে করোনাভাইরাসের ভয়ের কারণে তারা আমার বিয়েতে অংশ নিতে আসতে পারেননি।’ বিয়ের পর চীনে ফিরে যাবেন, এমন প্রশ্নে এঞ্জেল বলেন, ‘আমরা ফিরে তো যাবই কিন্তু কখন যেতে পারবো জানি না। সবকিছু মিটে গেলে আমরা ওখানে গিয়ে রেজিস্ট্রিসহ বাকি কাজগুলো করবো।’

বিয়ে শেষে কী দম্পতি চীনে ফিরে যাবেন- জানতে চাওয়া হলে জিয়াকি বলেন, ‘আমরা ফিরে তো যাবই কিন্তু কখন যেতে পারব জানি না। সবকিছু মিটে গেলে আমরা ওখানে গিয়ে রেজিস্ট্রি এবং বাকি সব কিছু শেষ করব।’

বাঙালি বর পিন্টু বলেন, ‘করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিয়াকির পরিবার বিয়েতে আসতে পারেনি। পরে চীনে গিয়ে আমাদের আরও একটি অনুষ্ঠান করতে হবে।’

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬