‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত’ বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩ AM

© সংগৃহীত

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ৫০০ জনের অধিক মানুষের জীবন চলে গেছে। তবে এই ভাইরাসের কারণে এবার ধর্ষণের হাত থেকে বেঁচে গেলেন চীনের এক তরুণী। খবর: ডেইলি মেইল।

ওই তরুণীকে ঘরে একা পেয়ে এক যুবক তাকে ধর্ষণ করতে উদ্যত হয়। এসময় তিনি দাবি করেন, ‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত’। পরে এতে ভয় পেয়ে পালিয়ে যান সেই যুবক।

এ ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে শাও নামের ২৫ বছর বয়সী যুবক গত শুক্রবার জিংশান শহরে ওই তরুণীর ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ স্বীকার করেছেন।

ওই তরুণী পুলিশকে জানান, গত শুক্রবার বাড়িতে একা ছিলেন তিনি। এসময় এক যুবক তার বাড়িতে ঢুকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই তরুণী করোনাভাইরাসে আক্রান্ত দাবি করে বলেন, ‘আমি উহান থেকে ফিরেছি এবং করোনা ভাইরাসে আক্রান্ত। তাই বাড়িতে আমি একা।’ ওই তরুণী ভাইরাসে আক্রান্ত প্রমাণ করতে বারবার কাশতে থাকেন।

এ অবস্থায় ভয় পেয়ে পরে পালিয়ে যায় ওই যুবক। তবে যাওয়ার আগে নগদ তিন হাজার ৮০ ইউয়ান (৩৩৮ পাউন্ড) লুট করে বলেও দাবি করেছেন তরুণী।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬