খাবার-পানি শেষ, চীনে আটকা বাংলাদেশি ছাত্রের স্ট্যাটাস ভাইরাল

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ AM

© টিডিসি ফটো

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে দেশটি হুবেই প্রদেশের উহান শহরে বিভিন্ন দেশের অনেক মানুষ আটকা পড়েছেন। এ ভাইরাসে এ পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও অন্তত ২৪ হাজার জন।

উহানে আটকে পড়াদের মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন। তারা খাবার সঙ্কটসহ তীব্র ভোগান্তির মধ্যে রয়েছেন। আটকে পড়া শিক্ষার্থীদে একজন মেডিকেল শিক্ষার্থী দ্বীন মুহাম্মদ প্রিয়। সম্প্রতি সেখান পরিস্থিতি নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

‘খাবারের অভাব যে কত বড় একটা অভাব তা নিজে সম্মুখীন না হলে হয়ত বুঝতে পারতাম না।পানিটা তাও ফুটিয়ে খাওয়া যায়, কিন্তু খাবার না থাকলে তো আর রান্না করা যায় না। আমরা এখানে ১৭২ জন বাংলাদেশী যে কি পরিমাণ কষ্টে আছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।

আমাদের ডর্মিটরি সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা বাইরে যেতে পারি না এবং কেউ ভিতরেও আসতে পারে না। ইউনিভার্সিটি খাবার দিতে চেয়েছে সেই তিন দিন আগে খাবার অর্ডার করেছিলাম এখন পর্যন্ত খাবার পাইনি। এই অবস্থায় আমরা এখানে কতদিন সুস্থভাবে বেচে থাকব সেটা জানি না।

আমাদের ট্রেন স্টেশন, বিমানবন্দর বন্ধ। সরকারের সাহায্য ব্যাতিত আমরা এখান থেকে বের হতে পারব না। মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আমাদের এখানে কোন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি তবুও বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে অচিরেই অনেকেই অসুস্থ হয়ে পড়বে। দয়া করে আমাদের এখান থেকে রক্ষা করুন।

দ্বীন মুহাম্মদ প্রিয়
মেডিকেল শিক্ষার্থী
চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটি। ইচাং,হুবেই।’

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬