ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছে। রোববার কাজ শেষে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
পরিচয় নিশ্চি হওয়া দুইজন হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) ও হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।
গোলাম সারওয়ার বলেন, গতকাল দিনের কাজ শেষে আদম মহাসড়ক দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাত থেকে আটজন বাংলাদেশি। রাজধানী মাসকাট থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের ওই মহাসড়ক দিয়ে বাংলাদেশিরা পার হওয়ার সময় একটি বড় গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় নিজোয়া হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তিদের মধ্যে শনাক্ত করেন। পরিচয়পত্র সঙ্গে না থাকায় নিহত অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।