সোলাইমানি হত্যার নিন্দা করায় এক নারীর কারাদণ্ড

২৪ জানুয়ারি ২০২০, ০৩:৫৬ PM
বেরিশা হুদুতি

বেরিশা হুদুতি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ‘অপরাধে’ মুসলিম নারীকে কারাদণ্ড দিয়েছেন কসোভোর আদালত। মুসলিম নারী ইকবালে বেরিশা হুদুতি নামের ওই নারীকে এক মাসের কারাদণ্ড দেয়ার জন্য কসোভোর সরকারি কৌঁসুলি যে আবেদন করেন তা গ্রহণ করে প্রিস্টিনার ওই আদালত।

তিন সন্তানের জননি হুদুতি কসোভোয় একটি ইসলামি সংস্থার প্রতিষ্ঠাতা। দেশটির বিশেষ কৌঁসুলি ব্লেরিম ইসুফাজ দাবি করেছেন, প্রকাশ্যে সহিংসতা উসকে দেয়ার অপরাধে হুদুতিকে গত ৭ জানুয়ারি আটক করা হয়।-খবর পারস টুডের।

জেনারেল সোলাইমানিকে ইরান ও ইরাকের আরো কয়েকজন সামরিক কমান্ডারসহ গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সন্ত্রাসী সেনারা। ওই পরিকল্পিত হত্যাকাণ্ডের একদিন পর হুদুতি তার ফেসবুক পেজে লেখেন, সোলেইমানি কখনো মরবেন না। তিনি আরো লিখেছেন, “আমেরিকা ইরান ও ইরাকের দু’জন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করে মারাত্মক অন্যায় করেছে। আপনারা বাড়ির মালিককে হত্যা করে গোটা পরিবারকেই হত্যা করেছেন, কাজেই প্রতিশোধ অবশ্যম্ভাবী এবং এর কোনো সীমা থাকবে না।”

তিনি ফেসবুকে দেয়া আরেকটি পোস্টে লেখেন, “সন্ত্রাসী আমেরিকা ইরাকে আমাদের শিয়া-ভাই ও কমান্ডারকে হত্যা করেছে। সুতরাং যখনই আমরা আমেরিকার সন্ত্রাসী অপরাধীদের মুখোমুখি হবো তখনই আমাদেরকে সক্রিয় হতে হবে।”

ইকবালে বেরিশা হুদুতি অবশ্য পরে তার পোস্ট মুছে দিয়ে বলেন, স্থানীয় গণমাধ্যম তার বক্তব্যকে বিকৃত করে তুলে ধরেছে। এ ছাড়া, দ্বিতীয় পোস্টটি তার নয় বলেও দাবি করেন তিনি। হুদুতি বলেন, দ্বিতীয় ফেসবুক পোস্টটি এমন একটি একাউন্ট থেকে করা হয়েছে যেটি তিনি চালান না।

ছাত্রদলের ইফতার মাহফিলে গিয়ে ইফতারি পাননি অনেক ছাত্রী, দুঃখ…
  • ০২ মার্চ ২০২৬
পারমাণবিক ‘ওয়ারহেড’ বাড়ানোর ঘোষণা দিল ফ্রান্স
  • ০২ মার্চ ২০২৬
‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মেধার সঙ্গে যোগ্যতা দেখা হতো …
  • ০২ মার্চ ২০২৬
আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাহিদের
  • ০২ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ
  • ০২ মার্চ ২০২৬
ছাত্রীদের ইনবক্সে ‘বাজে ছবি-সেক্স চ্যাট’, প্রকাশ্যে আসার পর…
  • ০২ মার্চ ২০২৬