স্কুল থেকে বাড়ি ফেরা হলো না অপুর

২৪ জানুয়ারি ২০২০, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়েজ অপু (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার আমজুরহাট এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র মোসাদ্দেক ফয়েজ অপু (১৬) ইয়াকুবদণ্ডীর মো. মোরশেদ আলমের ছেলে। সে উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় রবিউল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, স্কুল শেষে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় অপুকে। সাথে সাথে সে রাস্তায় ছিটকে পড়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পটিয়া ক্রসিং থানার ওসি বোরহান উদ্দীন বলেন, এই ঘটনায় জড়িত চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িও থানা হেফাজতে রয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬