বায়ুদূষণে ৪ শতাধিক স্কুল বন্ধ

২৩ জানুয়ারি ২০২০, ১০:০৮ AM

© সংগৃহীত

অতিরিক্ত বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪৫০ স্কুল বন্ধ রয়েছে। দূষণ পরিস্থিতি মাথায় রেখে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন সরকারি ৪৩৭টি স্কুলকে ছুটি দিয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে জানা য়ায়। সেইসঙ্গে নগরের দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকাকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ বলেও ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী শহরে এ ধরনের ঘটনা নজিরবিহীন।লোকজন হিমশিম খেলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের নিঃস্পৃহ ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যাংকক সরকার অশ্বিন কাওয়ানমুয়াং জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। তাই স্কুলগুলিকে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীরা স্কুলে না এলে, রাস্তাঘাট যানবাহন কম চলবে বলে তাঁর আশা।

দূষণ সংকট থেকে বেরিয়ে আসতে কৃত্রিম মেঘের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে। চিনা নববর্ষে লোকজনকে আতশবাজি পোড়াতেও নিষেধ করা হয়েছে। কিন্তু, ব্যাংককবাসী সরকারের এই নামমাত্র পদক্ষেপে একদমই খুশি নন। এই পরিস্থিতিতে বায়ু দূষণরোধী মাস্কের মজুত ফুরিয়ে যাওয়ায়, জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বাধীন অনলাইন বায়ুর মানসূচক পর্যবেক্ষক এয়ার ভিজুয়াল জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্যাংককের বায়ুদূষণের মান অস্বাস্থ্যকর মাপকাঠির ১৭১ এ পৌঁছবে। অথচ এ মাসের মাঝামাঝি পর্যায়ে এই সূচক ছিল ১৫৬।

বায়ুর গুণমান মনিটর অনুযায়ী, ৩৫-এর উপর মাত্রা থাকলে, তা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সেখানেই ব্যাংককে এই মাত্রা রয়েছে প্রতি ঘন মিটারে ৭৮.৩ পিজি।

ট্যাগ: স্কুল
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬