খতনার ভয়ে পালিয়ে বাড়ির ছাদে শিশু শিক্ষার্থী

২০ জানুয়ারি ২০২০, ০১:৩৬ PM

© সংগৃহীত

খতনার ভয়ে একটি শিশু শিক্ষার্থী পালিয়ে বাড়ির ছাদে ওঠার ছবি ভাইরাল হয়েছে। খতনা করাতে আসা ডাক্তার পাঁচ বছর বয়সী ওই শিশুর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার এক মুসলিম পরিবারে। এ ছবি মুহূর্তেই শেয়ার হয় প্রায় ১৩শ’ এবং কমেন্ট পড়ে তিন হাজারের বেশি।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, নেভি ব্লু টি-শার্ট আর শর্টস পড়া মাত্র পাঁচ বছরের একটি শিশু দুই পা দুদিকে ঝুলিয়ে বাড়ির ছাদে বসে আছে। এবং খতনা না করার জন্য সেখানেই ২ ঘণ্টা বসে থাকে শিশুটি। আর তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন শিশুটিকে খতনা করতে আসা স্থানীয় ডাক্তার আনিক সুতারি।

তবে দুই ঘণ্টা পর শিশুটির স্কুল শিক্ষককে ডেকে তারপর শিশুকে নামানো সম্ভব হয়। তবে নামার পরে শিশুটি নিজেই খতনা দেয়ার স্থানে বসে। খতনা দেয়ার আগে সব প্রস্তুতি নিতে প্রায় ১০ মিনিট সময়ে কোন বাধা দেয়নি। এরপর তাকে খতনা দেয়া হয়। খতনা দেয়ার সময় কোনো কান্নাকাটি এবং ব্যথার জন্য কোনো অভিযোগও করেনি।

1 (8)

ডাক্তার আনিক সুতারি বলেন, তিনি ২০ বছরে প্রায় এক হাজারের বেশি শিশুকে খতনা করিয়েছেন। কিন্তু ২০ বছরের অভিজ্ঞতায় এমন মুহূর্তের সম্মুখীন হননি কখনো। এই প্রথম কোনো শিশুকে দেখলেন যে খতনা না করার জন্য বাড়ির ছাদে উঠেছে। সেখানে থাকা প্রায় প্রত্যকে শিশুটিকে ছাদ থেকে নামাতে চেষ্টা করেছে। শিশুটির কাছে উঠতে চাইলে যদি শিশুটি পালানোর চেষ্টা করার সময় কোনো দুর্ঘটনা ঘটে এই ভয়ে শিশুটির কাছে কেউ যেতে পারেনি।

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬