মাদ্রাসায় পড়া ছেলেটিই আজ জাতীয় দলের ক্রিকেটার

১৮ জানুয়ারি ২০২০, ০৮:৫১ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ বোলিং করে সবার নজর কেড়েছেন তিনি। আর এই নজর কাড়া পারফরমেন্সে আসন্ন পাকিস্তান সফরে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন জাতীয় দলে। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হওয়া এই ক্রিকেটার পড়তেন মাদ্রাসায়। মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়ে খেলতেন ক্রিকেট।

বলছিলাম সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কথা। বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা হাসান মাহমুদের। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ফোন করে জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর জানানো হয় হাসান মাহমুদকে। বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

২০ বছর বয়সী এ তরুণ ক্রিকেটার বাড়ি লক্ষীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। তারা দুই ভাই ও তিন বোন।

হাসানের বাবা ফারুক জানান, পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় হাসানের আগ্রহ ছিল। কিছু কিছু সময় খেলার মাঠ থেকে সে পরীক্ষা দিতে যেত। মাদ্রাসা ফাঁকি দিয়ে সে ক্রিকেট খেলত। আশা করছি সে ভালো বোলিং করে সে দেশের সুনাম অক্ষুণ্ন রাখবে।

জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ বলেন, জাতীয় দলে সুযোগের বিষয়টি বিসিবি থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে। চেষ্টা করব দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেয়ার। এ জন্য লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

ট্যাগ: ক্রিকেট
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9