বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিলেন ক্রিকেটাররা

১৮ জানুয়ারি ২০২০, ০৮:২৫ PM
তাবলীগের শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামের সঙ্গে মুশফিকুর রহিম

তাবলীগের শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামের সঙ্গে মুশফিকুর রহিম © সংগৃহীত

সদ্য বিপিএল শেষ করা বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভসহ কয়েক ক্রিকেটার শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। বিদেশী নিবাসে অবস্থান নিয়েই তারা শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে জানা গেছে।

শনিবার রাতে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ আরও কয়েক ক্রিকেটার ইজতেমা ময়দানে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজের) মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

সায়েম আরও জানান, নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে শুক্রবার থেকে তিনদিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এ দফার দ্বিতীয় দিনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিস ইতিমধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।

মাশরাফি বিন মর্তুজা এমপি, সাকিব আল হাসান এবং তামিম ইকবালসহ কয়েক ক্রিকেটার আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতে ইজতেমা ময়দানে আসার কথা রয়েছে।

ট্যাগ: ক্রিকেট
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬