১৩৫ কেজি ওজনের আইএসের নেতা আটক

১৮ জানুয়ারি ২০২০, ১০:২০ AM

© সংগৃহীত

আইএসের দাসত্ব, ধর্ষণ, নির্যাতন ও জাতিগত নিধনের পৃষ্ঠপোষকতার অভিযোগ থাকায় ১৩৫ কেজি ওজনের আবু আবদ-আল বারীকে গ্রেফতার করেছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের জ্যেষ্ঠ ধর্মীয় এই নেতাকে স্থূলতার কারণে পুলিশের গাড়ির বদলে পিক-আপে করে কারাগারে নিয়ে যেতে হয়েছে।

বৃহস্পতিবার তাকে আটকের কথা জানিয়েছে ইরাকের নিরাপত্তা বিষয়ক গণমাধ্যম সেল। এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসের কথিত শরিয়া কর্মকর্তা ও মুফতি বারীকে মানসুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ২০১৪ সালে ইউনুস নবীর মসজিদে বোমা হামলায় উসকানি দেয়ার জন্য তাকে দায়ী করা হচ্ছে। তদন্ত ও তথ্যের ব্যাপক যথার্থতার পরেই তাকে গ্রেফতারের কথা জানিয়েছে তারা।

আটক এই মুফতির নাম শিফা আল-নিমা হলেও আইএসের ভেতর তাকে আবু আবদ আল-বারী নামেই ডাকা হয়। মসুলের বিভিন্ন মসজিদে ধর্মীয় প্রচারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আইএসের আনুগত্য ও তাদের সঙ্গে যুক্ত হতে লোকজনকে তিনি উসকানি দিতেন। মসুল আইএসের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় শিশুদের উগ্রপন্থা শিক্ষা দিতে তিনি আহ্বান জানিয়ে আসছিলেন।

আইএসের প্রথম সারির একজন নেতা বলা হয়ে থাকে বারীকে। বেশ কয়েকজন পণ্ডিত ও বুদ্ধিজীবীকে হত্যায় তিনি ফতোয়া দিয়েছিলেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬