বাসরঘরের ফুল কিনতে গিয়ে বরের মৃত্যু

১৭ জানুয়ারি ২০২০, ১০:১৬ AM

© সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তন্ময় বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) তন্ময়ের বিয়ের দিন ধার্য ছিল। তিনি বাসরঘর সাজানোর ফুল কিনতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।

জানা যায়, ‘শুক্রবার জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। রাতে সে ঝিনাইদহ শহরে বাসরঘরের ফুল কিনতে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তন্ময়। সে সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তন্ময় সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬