সন্তান জন্ম দিলেই সাড়ে ৬ লাখ টাকা পুরস্কার!

১৬ জানুয়ারি ২০২০, ০৯:৫১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

রাশিয়ার জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাই সন্তান জন্ম দেয়ার জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন তিনি। বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন,‘জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’

এসময়ই সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন ৭ হাজার ৬০০ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন।

এর আগে, ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬