ধর্ষককে আগুনে পুড়িয়ে মারল গ্রামবাসী

১৬ জানুয়ারি ২০২০, ০৭:৩০ PM
আলফ্রেডো রবলেরো

আলফ্রেডো রবলেরো © সংগৃহীত

ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ধর্ষককে পেট্রল ঢেলে প্রকাশ্যে পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে মেক্সিকোর ছিয়াপাস প্রদেশের একটি গ্রামে। ওই ব্যক্তির নাম আলফ্রেডো রবলেরো।

ছয় বছরের ওই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ থাকার পরদিন ওই শিশুর দেহ গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার আলফ্রেডো রবলেরোকে সবাই সন্দেহ করতে থাকেন। শিশুর পরিবারের লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের হাত থেকে আলফ্রেডোকে ছিনিয়ে নেন ক্ষিপ্ত গ্রামবাসীরা।

তারপর তাকে একটি খুঁটিতে বেঁধে ফেলেন তারা। সেখানেই অভিযুক্তর গায়ে ঢালা হয় পেট্রল। তার পর লাগিয়ে দেয়া হয় আগুন। সবার সামনেই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যান আলফ্রেডো। সেই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপরই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।

আলফ্রেডোর আগুন লাগানোর খবর পেয়ে সেখানে পৌঁছেছিল পুলিশ। তবুও আলফ্রেডোর জীবন বাঁচানো যায়নি। আলফ্রেডোই ওই শিশুকে ধর্ষণ করে খুন করেছিলেন কি না সে ব্যাপারেও নিশ্চিত কোনো প্রমাণ পুলিশকে দিতে পারেননি গ্রামবাসীরা। আইন নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

ইবির সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
  • ২৫ নভেম্বর ২০২৬
মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী
  • ২৫ নভেম্বর ২০২৬
ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট ফিরছেন বিএনপিতে…
  • ২৫ নভেম্বর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
পড়েছেন মনোবিজ্ঞান, আছে সন্তান— ইউএস আর্মিতে কাজ করা কে এই ব…
  • ২৫ নভেম্বর ২০২৬