চীনের প্রথম নারী ট্রাক্টর চালকের মৃত্যু

১৬ জানুয়ারি ২০২০, ০৯:৪৩ AM

© বিবিসি

চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন মারা গেছেন। সোমবার ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম নারী ট্রাক্টর চালক হিসেবে দেশটির ‘আইকনে’ পরিণত হয়েছিলেন লিয়াং। খবর: বিবিসি।

১৯৩০ সালে চীনের দুর্গম অঞ্চল হেইলংজিয়াং প্রদেশে এক দরিদ্র পরিবারে জন্মান লিয়াং জুন। সেখানকার স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শৈশব-কৈশোর কেটেছে ক্ষেতখামারের কাজ করে।

১৯৪৮ সালে লিয়াং জুন ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। ক্লাসে সর্বমোট ৭১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে তিনি একমাত্র নারী ছিলেন। সেখান থেকেই ট্রাক্টর চালানো শেখেন লিয়াং। প্রশিক্ষণ শেষে দেশের প্রথম নারী ট্রাক্টর চালক হিসেবে স্বীকৃতি পান লিয়াং জুন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬