কবি নজরুলের পুত্রবধূ উমা কাজীর মৃত্যু

১৬ জানুয়ারি ২০২০, ০৮:৩৫ AM

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী আর নেই। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন উমা কাজী।

কাজী নজরুল ইসলামের বড়ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ছিলেন উমা কাজী। তিনি রাজধানীর বনানীতে থাকতেন। তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজী।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয়েছিল ১৯৭৯ সালে। এক সময় কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার ঢাকায় চলে এসেছিলেন। তারপর থেকে কবির পরিবারের প্রায় তিন প্রজন্ম বাংলাদেশেই বসবাস করে আসছেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬