ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প

১৫ জানুয়ারি ২০২০, ১০:৪৫ AM

© ইন্টারনেট

নয়াদিল্লি সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ট্রাম্পের ভারত সফরের বিষয়ে তারিখ এখনো নির্ধারণ হয়নি। খবর: ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি।

খবরে জানানো হয়েছে, অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ হয়নি। মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটি চূড়ান্ত হওয়ার পর সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গত বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারতে। তবে শেষ পর্যন্ত ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই সময়ে রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত থাকায় ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬