খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

১৪ জানুয়ারি ২০২০, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

খুলনার পাইকগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত হয়েছে। তার নাম আরিফা খাতুন (১৮)। সে উপজেলার গজালিয়া গ্রামের আব্দুল বরিকের মেয়ে এবং খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে পাইকগাছা পৌরসভার সরল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, পৌরসভার সরল বাজারের হারুনের চায়ের দোকানের সামনে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে কলেজ ছাত্রী আরিফা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কপিলমুনি থেকে যাত্রী নিয়ে পাইকগাছায় আসছিল ইজিবাইকটি। পথে সরল বাজার এলাকায় পৌঁছালে এক অন্ধ ব্যক্তি ইজিবাইকের সামনে এসে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে যায় ইজিবাইকটি। এ ঘটনায় যাত্রী আরিফা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence