আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা দিতে গেলেন মিন্নি

১৪ জানুয়ারি ২০২০, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

বহুল আলোচিত বরগুনার রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আদালতের অনুমতি নিয়ে মিন্নি তার বাবার সঙ্গে বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে যান। এছাড়াও এ মামলার অন্য দুই আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন এবং মো. সাগরকে পুলিশের প্রিজন ভ্যানে করে বরগুনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, আয়শা সিদ্দিকা মিন্নি ও মো. সাগরের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছে। তাই আদালতের আদেশে কারাগারে থাকায় বরগুনা জেলা কারাগারের ভেতরে পরীক্ষায় অংশ নেবেন তারা।

এ বিষয়ে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নির আজ পরীক্ষা আছে। বিষয়টি আদালতকে জানানো হলে, আদালত মিন্নিকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। তাই এ মামলার কার্যক্রম চলাকালে আদালতের অনুমতি নিয়েই মিন্নি বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বকাপের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা
  • ৩১ মার্চ ২০২৬
মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence