১৮০ যাত্রী নিয়ে ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত

০৮ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ AM

© ইন্টারনেট

ইরানের তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ১৮০ জন আরোহী নিয়ে উড্ডয়নের পর যান্ত্রীক গোলযোগে পড়ে সেটি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়ার কথা টুইটারে জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে বিমানটি যাত্রা করেছিল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। বিমানবন্দরের কাছেই এ দুর্ঘটনা ঘটে।

তবে ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটিতে ১৭০ জন যাত্রী ছিলো। যাত্রী এবং ক্রুদের অধিকাংশেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে বার্তা সংস্থা ইরনা ১৮০ জন যাত্রীর কথা প্রকাশ করেছে।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পিরহোসেইন কৌলিভান্দ বলেছেন, উড়োজাহাজটিতে আগুন ধরে গেছে। সেখানে জরুরি কর্মীদের পাঠানো হয়েছে। কিছু যাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬