দিল্লির জামিয়ার শিক্ষার্থীদের পাশে স্বরা ভাস্কর

০২ জানুয়ারি ২০২০, ০৬:০০ PM
স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর © ফাইল ফটো

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটেছে। রোববার রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় সারাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও। এবার জামিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমাবেশে উপস্থিত বলিউডের এই অভিনেত্রী।

সমাবেশে স্বরা বলেন, ‘আমরা অনেকদিন ঘুমিয়েছিলাম। আপনাদের প্রতিবাদ সেই ঘুম ভাঙালো। দেশের প্রতি আপনাদের এই ভালোবাসাকে অন্তর থেকে কুর্নিশ জানাই। দেশের জনগণকে বিভক্ত করতেই এমন সংবিধানবিরোধী পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার।’

তিনি আরও বলেন ‘দেশবাসীকে বিভক্ত করতেই এই আইন বানানো হয়েছে। এতে একটি বিশেষ র্ধমকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। একই সঙ্গে সংবিধানে আঘাত হানছে এই নয়া আইন।’ স্বরার অভিযোগ, শুধু দেশ বা দেশবাসী নয়, দেশের ধর্মনিরপেক্ষতাকেও বিশ্বজুড়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নতুন নাগরিকত্ব আইন। তার আহ্বান, জাতি-ধর্ম ভুলে এখন সবার সংবিধান রক্ষায় মনোযোগী হওয়া উচিত।

ট্যাগ: ভারত
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬