হাজী মোহাম্মদ দানেশের কন্যার মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক

২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৮ PM

© টিডিসি ফটো

তেভাগা আন্দোলনের পথিকৃৎ হাজী মুহাম্মদ দানেশের কন্যা, সাবেক সাংসদ সুলতানা রেজওয়ানা চৌধুরী আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী মরহুম রেজওয়ানুল হক ইদু চৌধুরীর সহধর্মিনী।

বৃহস্পতিবার সকাল ১০টায় এবং দুপুর ২.০০টায় ঠাকুরগাঁও বড়মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে সদর উপজেলার বালিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর.ড.মু.আবুল কাসেম গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য তার পিতা হাজী মোহাম্মদ দানেশের নামানুসারে দিনাজপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬