‘শহীদ’ লিখে টুইট করেন মুরসির স্ত্রী

১৮ জুন ২০১৯, ০৮:০৯ PM
সাবেক প্রেসিডেন্ট মুরসির স্ত্রী

সাবেক প্রেসিডেন্ট মুরসির স্ত্রী © সংগৃহীত

মিশরের রাজনৈতিক ইতিহাসে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে তার শোকার্ত স্ত্রী সোমবার মুরসিকে ‘শহীদ’ লিখে টুইট করেন।

সোমবার আদালত কক্ষে তার বিরুদ্ধে বিচারের শুনানির সময় মৃত্যুবরণ করেন সাবেক এ প্রেসিডেন্ট।

২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে মুরসি জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন। পরে আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীর সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন। সম্প্রতি মিসরের সরকার মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

সেনা অভ্যুত্থানে মুরসি গ্রেফতার হলে তাতে যুক্তরাষ্ট্র উষ্ণ ভূমিকা পালন করে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাসমর্থিত মিসরের সিসি সরকারকে সমর্থন করেছিলেন।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬