সন্তান জন্মদিয়ে হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ!

১৩ জুন ২০১৯, ০২:৫৭ PM

© সংগৃহীত

বিরল এক ঘটনার জন্ম দিয়েছেন এক নারী। সোমবার সন্তান জন্ম দেয়ার মাত্র ৩০ মিনিট পরই হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আফ্রিকার এক নারী।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের মেতু অঞ্চলে। এমন দৃষ্টান্ত দেখিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন আলমাজ ডেরেস নামের ২১ বছর বয়সী এক নারীর।

জানা গেছে, রমজান মাসেই দেশটিতে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু রোজার কথা চিন্তা করে পরীক্ষা পিছিয়ে ঈদের পর নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঈদের পরে আলমাজের সন্তান প্রসবের দিন নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা।

সোমবার প্রসব বেদনা উঠলে হাসপাতালে ভর্তি হন আলমাজ। আর তার এমনই ভাগ্য যে, সোমবার থেকেই পরীক্ষা শুরু হয়। কিন্তু তাতে কি? পরীক্ষায় অনিয়মিত হননি আলমাজ। হাসপাতালে সন্তান প্রসবের আধ ঘণ্টার মধ্যে পরীক্ষা শুরু হলে তিনি হাসপাতালের বেডে বসে পরীক্ষার খাতায় উত্তর লিখতে শুরু করে দেন।

এ বিষয়ে আলমাজ বলেন, প্রস্তুতি তো আগেই নেয়া ছিল। তাই পরীক্ষা দিতে অসুবিধা হয়নি আমার। পরীক্ষায় অংশ নেয়া থেকে বিরত থাকতে চাইনি আমি। আরও একটা বছর অপেক্ষা করার কোনো মানেই হয় না। তখন হয়তো অন্য কোনো সমস্যায় পড়তাম। আগামী দুদিনে পরীক্ষা কেন্দ্রে গিয়েই দিতে পারবেন বলে জানান আলমাজ ডেরেস।

হাসপাতালে ইংরেজি, আমহেরিক এবং গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছেন আলমাজ। আলমাজ জানান, হাসপাতালে বসে দেয়া তিন পরীক্ষাই খুব ভালো হয়েছে। এতে তিনি খুব খুশি। তবে তার চেয়েও বেশি খুশি যে, তার নবজাতক শিশুটিও ভাল আছে।

আলমাজের স্বামী টেডেস টুলু জানান, স্ত্রীর এরকম অবস্থায় যাতে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় সেজন্যে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কর্তৃপক্ষ সে আবেদনে সাড়াও দেয়। সেজন্য তিনি ও তার স্ত্রী বিশেষ কৃতজ্ঞ। আমার স্ত্রী পড়াশুনায় বেশ আগ্রহী। তিনি এখন দুই বছরের একটি কোর্সে ভর্তি হতে চান। সেটি শেষ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক আলমাজ।

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬