চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বদলে দেন কুড়িগ্রামের ডিসি

০৫ জুন ২০১৯, ১২:৩৪ PM

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

এ আগে ঈদ কবে হবে সেটা নিয়ে গতকাল মঙ্গলবার বেশ দ্বিধা দেখা দেয়। রাত নয়টায় চাঁদ দেখা কমিটি জানায় বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ঈদ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। কিন্তু চাঁদ দেখা কমিটির সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে কুড়িগ্রাম জেলার ডিসি।

মঙ্গলবার রাত ১১টার দিকে আবারও জরুরি বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী এবার বলেন, রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে খবর পান। কুড়িগ্রাম জেলার ডিসি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে চাঁদ দেখা কমিটি নতুন করে সিদ্ধান্ত নেন।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬