পরিবারের কাছে ফিরতে চায় পথ ভোলা রুমা

০১ জুন ২০১৯, ১১:১৭ AM

© সংগৃহীত

মেয়েটির নাম রুমা। বয়স আনুমানিক ১০-১২বছর। বাবার নাম লিটন। মায়ের নাম রিমি। বড় ভাইয়ের নাম রিফাত। বড় বোনের নাম পাপিয়া। বাবা এবং ভাই কাতার প্রবাসী। দুই চাচা আলাউদ্দিন এবং ইব্রাহিম।

মেয়েটি নিজের জেলার নাম কুমিল্লা বলতে পারলেও তার বাড়ির পূর্ন ঠিকানা বলতে পারছে না। মেয়েটি কখনো তার বাড়ি শশানগাছা বলে আবার কখনো বানাশোয়া পালপারার কাছে বলে।সে কারো ফোন নাম্বারও বলতে পারছে না।

মেয়েটিকে গতকাল শুক্রবার বিকালে মিরপুর DOSH রোডে পাওয়া যায়। রুমা জানায়, সে তার চাচার বাসা থেকে বের হওয়ার পর ঠিকানা ও রাস্তা ভুলে যায়। বর্তমানে রুমা শুধুমাত্র তার মা-বাবার নাম বলতে পারে। কিন্তু পুরো বাড়ির ঠিকানা বলতে পারছে না।

মেয়েটি বর্তমানে মিরপুর সেনানিবাস, বাসা নং ৫২৬/৯(অবকাশ ক্যান্টিনের সামনে), মিরপুর- ১২ আছে। কুমিল্লার কেউ থাকলে মেয়েটিকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে সহায়তা করুন।


যোগাযোগঃ
১.মোঃ জাকির হোসেন
(ওয়ারেন্ট অফিসার)
এম আই এস টি
মিরপুর সেনানিবাস,ঢাকা।
মোবাইলঃ 01769191317, 01936901833

২.আদনান আহাম্মেদ
মোবাইলঃ 01765584995

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬