রানওয়ে থেকে ছিটকে পড়ল উড়োজাহাজ, ১৬২ আরোহীর বিষয়ে যা জানা গেল

২১ অক্টোবর ২০২৫, ০৩:৩০ AM
রাশিয়ান ৩২০ এয়ারবাস

রাশিয়ান ৩২০ এয়ারবাস © সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ৩২০ নামে একটি এয়ারবাস উড়োজাহাজ ল্যান্ডিং গিয়ারের (চাকা নামানোর যন্ত্র) ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে উড়োজাহাজটির ১৬২ জন যাত্রী ও ক্রু সদস্য অক্ষত থাকেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে বিমানটি আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর রাশিয়ার ব্যস্ততম পুলকোভো বিমানবন্দরের ফ্লাইট চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। তবে কোন সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে চলমান আলোচনাকে আরও গুরুত্ব দেবে। সাম্প্রতিক বছরগুলোয় ফরাসি নির্মাতা এয়ারবাস ও মার্কিন প্রতিদ্বন্দ্বী বোয়িংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। 

গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এয়ারবাস এ৩২০ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বাণিজ্যিক বিমান। পুরনো সোভিয়েত যুগের বিমান বদলে রাশিয়া এখন আধুনিক জেট যেমন এয়ারবাস এ৩২০ ও বোয়িং ৭৩৭ ব্যবহার করছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিমান চলাচল ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950