ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অপব্যবহারের অভিযোগ, পাশে দাঁড়াল দূতাবাস

০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস © সংগৃহীত

সম্প্রতি ডেনমার্কে উচ্চ শিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগ জানায় দেশটি। অভিযোগে ঢালাওভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের দোষারোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস।
 
বুধবার (১ অক্টোবর) কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে জানানো হয়, সম্প্রতি কিছু প্রতিবেদনে বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা শিক্ষার্থী ভিসাকে শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলে উপস্থাপন করা হচ্ছে। অথচ বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেনমার্কে আসেন, ভর্তি ও বসবাসের সব শর্ত পূরণ করেন এবং উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার খরচ চালান।

দূতাবাস জানায়, কিছু অসাধু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে, যারা ডেনমার্কের সুযোগ-সুবিধার অতিরঞ্জিত তথ্য দিয়েছে। এতে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে পড়ে খণ্ডকালীন চাকরি নিতে বাধ্য হয়, যা ড্যানিশ আইনে অনুমোদিত। তবে এর ফলে পড়াশোনায় প্রভাব পড়লেও তা তাদের মেধা, সততা বা উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী পরিশ্রমী, আইন মেনে চলেন এবং ড্যানিশ বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখছেন। তাদের অযথা সাধারণীকরণ করা উচিত নয়।

দূতাবাস আরও জানায়, অনেক শিক্ষার্থী ড্যানিশ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে পূর্ণ বৃত্তি লাভ করেছেন, যা তাদের একাডেমিক যোগ্যতার প্রমাণ। পাশাপাশি বাংলাদেশি গবেষক, পোস্ট-ডক্টরাল ফেলো এবং শিক্ষকরা ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কাজ বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনকে সমৃদ্ধ করছে এবং একাডেমিক সহযোগিতা বাড়াচ্ছে, যা ডেনমার্কের জন্যও সুফল বয়ে আনছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, তারা ড্যানিশ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্মানিত হয় এবং শিক্ষার সুযোগের কোনো অপব্যবহার যথাযথভাবে মোকাবিলা করা যায়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9