লেবানন প্রবাসীদের চলাফেরায় সতর্কতার আহ্বান দূতাবাসের

১৬ জুন ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৮:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৬ জুন) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। বিশেষ প্রয়োজনে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ফ্রন্টডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন- ৭০৬৩৫২৭৮ অথবা হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬