যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত আবেদন করতে বলল দূতাবাস

৩১ জুলাই ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ PM
যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্র দূতাবাস © সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এ নির্দেশনার বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা দ্রুত তাদের ‍স্টুডেন্ট ভিসার জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করুন। যাতে ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

এছাড়াও শিক্ষার্থীদের যে কোনো তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাবিষয়ক সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানোর জন্য দূতাবাস থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আবেদন করে থাকেন। তাদের সহায়তা করতে যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিতভাবে ভিসা প্রক্রিয়া সহজতর করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের কাজ করে যাচ্ছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9