আমি নোবেল না পেলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প

০১ অক্টোবর ২০২৫, ১১:৫৩ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি “অভ্যন্তরীণ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের মীমাংসায় নিজেকে নেপথ্য ভূমিকার দাবিদার উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।’

মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেতর থেকেই এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছে। অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

ট্রাম্প আরও বলেন, “আমরা একে একে সব ঠিক করব। আর এ কাজের বড় অংশের দায়িত্ব নিতে হবে আপনাদের মধ্যে অনেককে। এটাও যুদ্ধ, এটা ভেতর থেকে আসা যুদ্ধ।’

তিনি জানান, ইতোমধ্যেই সেনাদের জন্য বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। তার ভাষায়, “কারণ এটা ভেতরের শত্রু, আর নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে।’

এসময় সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। সাংবাদিকদের “অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি’ বলেও আখ্যা দেন তিনি।

বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9