নেতানিয়াহু জাতিসংঘ মঞ্চে উঠতেই চলে গেলেন বিশ্বনেতারা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ AM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি মঞ্চে উঠতেই উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদল অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি মঞ্চে উঠার সাথে সাথেই প্রথমে অধিবেশন থেকে ওয়াক আউট করেন তুরস্কের স্থায়ী দূত, অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান তিনি। এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন। আল জাজিরা জানায়, এমনকি আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।   

মূলত গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং লেবাননে সাম্প্রতিক হামলার প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করেন এসব রাষ্ট্র প্রধানরা। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে।

ভাষণে নেতানিয়াহু প্রায় আধা ঘণ্টার মতো কথা বলেন। পুরো ভাষণেই তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে কঠোর সমালোচনা করেন। নেতানিয়াহু বলেন, যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন।

হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, ‘হামাস যদি ক্ষমতায় থাকে, তাহলে তারা আবার সংগঠিত হবে এবং বারবার ইসরায়েলকে আক্রমণ করবে। তাই হামাসকে যেতে হবে। হামাস আত্মসমর্পণ করলে, অস্ত্র তুলে দিলে এবং সমস্ত জিম্মিদের মুক্তি দিলে এই যুদ্ধ এখন শেষ হতে পারে। কিন্তু যদি তারা তা না করে, তাহলে আমরা সম্পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই করব। এর কোনো বিকল্প নেই।’

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬