ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ AM
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার © সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত আজই নিতে পারে যুক্তরাজ্য। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন।

স্টারমার প্রশাসন ইতোমধ্যে গত জুলাইয়ে জানিয়েছিল, চলতি সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ না নেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্যের এই অবস্থান পরিবর্তনের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। এ নিয়ে সমালোচনা করেছেন গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার এবং দেশটির রক্ষণশীল রাজনীতিকরাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা আসলে ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করার শামিল হবে।

শুধু যুক্তরাজ্য নয়, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশগুলো সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬